দিনাজপুরে ২৫৮টি বোতল ফেন্সিডিল উদ্ধার

দিনাজপুরে ২৫৮টি বোতল ফেন্সিডিল উদ্ধার
Share

নিজস্ব প্রতিবেদক

নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান-এর নেতৃত্বে একটি অভিজানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী’২০২৫ বিকেল ৩টায় দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দানিহারী হাঁসপুকুর গ্রামের মোঃ রফিউদ্দিন এর পুত্র মোঃ আব্দুল কাদের (৩৭) এর বাড়ি তল্লাশি করে একটি প্লাস্টিকের বড় বস্তার মধ্যে ১০০ মিলি করে মোট ২৫৮টি বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৫ লক্ষ ১৬ হাজার টাকা।

এই অভিযানের খবর টের পেয়ে আসামী দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে মোঃ আব্দুল কাদের (৩৭)-কে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) স্মরণীয় ১৪(গ) ধারায় একটি মামলা করা হয়েছে।

২৫৮টি বোতল ফেন্সিডিল উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত