জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

আটককৃত জুয়াড়ি।
Share

নিজস্ব প্রতিবেক

দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) দুপুরে খানসামা থানায় একটি মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫) এবং মৃত ফলিল উদ্দীনের ছেলে হাফিজ উদ্দীন (৫০)।

পুলিশ জানায়, রোববার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার ২টি ডাবু, ৬টি ডাবুর গুটি, ১টি প্লাস্টিকের বোর্ড, তাস খেলার এক বান্ডিল কার্ডসহ ৪ জনকে আটক করা হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য অনেক অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

 

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত