বীরগঞ্জে ‘জমি দখলের উদ্দেশ্যে’ ১ ব্যক্তিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

Share

দিনাজপুরের বীরগঞ্জে জমি দখলের পাঁয়তারা থেকে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার খামার খড়িকাদাম গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জহুর আলী (৫৮) ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখন আহত অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জহুর আলীর ছোট ভাই মাহবুবুর রহমান জানান, খামার খড়িকাদাম গ্রামে আদিবাসী পাড়ায় আমার ভাইয়ের কিছু জমি রয়েছে। আমাদের বাড়ি থেকে সেগুলো কিছুটা দূরে হওয়ায় এবং আদিবাসীদের প্রতি সরকারের ‘সুদৃষ্টি’ থাকার সুযোগ নিয়ে তারা পুনরায় জমিটি স্থানীয় বাবুল মুরমু তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দখলের পাঁয়তারা করছেন। তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় আমার ভাই জমি দেখার জন্য গেলে সেখানে আটকে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বাবুল ও তার সহযোগীরা।

এরই মধ্যে মামলার সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত