৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টি ঝুকিপূর্ণ

Share

দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টি ঝুকিপূণ ও ১১১টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করে ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য জেলার ৬টি সংসদীয় আসনে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে। মোট ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে ও টহল ডিউটিতে দায়িত্ব পালন করবেন। বাহিনীর সদস্যদের মধ্যে আনসার সদস্য সবচেয়ে বেশি থাকবে।

পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে ভোট কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, জেলার ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টিই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর ১১১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভূক্ত করা হয়েছে।

প্রত্যেকটি ভোট কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছে। আনসারদের মধ্যে অস্ত্রধারী এবং ৮ জন লাঠিধারী থাকবে। তালিকাভূক্ত কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ কেন্দ্রে ১ জন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে।

এছাড়া টহল ডিউটিতে বিজিবির ১২৩০ সদস্য, র‌্যাব ১১২ সদস্য, সেনা বাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন তাৎক্ষনিক যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঝটিকা অভিযানের জন্য প্রস্তুত রাখা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল আলম জানান, জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ভোট কেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে। মনিটরিং কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জয়নুল আবেদিন।

জেলার সংসদীয় এলাকা অনুযায়ী:

দিনাজপুর-১ আসনের ১২৩টির মধ্যে ৯৫টি ঝুঁকিপূর্ণ ও ২৮টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র।
দিনাজপুর-২ আসনের ১১৩টির মধ্যে ৭৫টি ঝুঁকিপূর্ণ ও ৩৮টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র।
দিনাজপুর সদর-৩ আসনের ১২৮টির মধ্যে ১২৫টি ঝুঁকিপূর্ণ ও ৩টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র।
দিনাজপুর-৪ আসনের ১২৩টির মধ্যে ১২০টি ঝুঁকিপূর্ণ ও ৩টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র।
দিনাজপুর-৫ আসনের ১৩৯টির মধ্যে ১১৭টি ঝুঁকিপূর্ণ ও ২২টি ঝূঁকিহীন ভোট কেন্দ্র।
দিনাজপুর-৬ আসনের ১৬৫টির মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ ও ১৭টি ঝূঁকিহীন ভোট কেন্দ্র।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে ইউআরডিপি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল আরবান অ্যান্ড রুরাল...

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে...

করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪