এমপি প্রার্থী নিজেই করছেন মাইকিং সঙ্গী অটো চালক!

Share

বিশেষ সংবাদদাতাঃ 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের জাকের পার্টির প্রার্থী ও সাবেক ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার নিজেই মাইকিং করে চাইছেন ভোট। ভোটারদের উদ্দেশে তিনি মাইকে বলেছেন ‘আমি হাই মাস্টার, ভাই বোনদের বলে যাই, গোলাপ ফুল মার্কায় ভোট চাই। আমাকে ভোট দিয়ে এলাকার সমস্যা সমাধানে সংসদে কথা বলার সুযোগ দিন।’

নির্বাচনী এলাকার হাটে-বাজারে ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে মাইকে নিজের পরিচয় দিয়ে ভোট চাইছেন তিনি।

আসন্ন নির্বাচনের প্রচারণায় অন্যান্য প্রার্থীদের মতো তার কোনো কর্মী বাহিনী বা সমর্থক নেই তাই নিজেই করছেন মাইকিং এবং ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া একটি অটোরিকশার সামনে ও পেছনে দুটি মাইক বেঁধে চষে বেড়াচ্ছেন কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলার নির্বাচনী এলাকা। রাস্তায় থেমে-থেমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চাইছেন ভোটটিও।
.
হলফনামায় আব্দুল হাই মাস্টারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। বাড়ির ভিটেসহ ২৮ শতক জমি, একটি টিভি, ওয়ারড্রব, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ ২০ হাজার টাকা রয়েছে তার।
.
এর আগে ২০০৮ সালে আব্দুল হাই মাস্টার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় পরিবেশ রক্ষায় ভূরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন এলাকায় ময়লার ভাগাড়ে নেমে ময়লা পরিষ্কার করার বিষয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইত্যাদিতে দেখানো হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমানের কাছে পরাজিত হন।
.
কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৭২ জন। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকলেও দলীয় প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন আছলাম হোসেন সওদাগর, জাতীয় পার্টি লাঙল প্রতীক লড়ছেন একেএম মোস্তাফিজুর রহমান, বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন সাইফুর রহমান রানা, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে লড়ছেন আব্দুর রহমান প্রধান, জাকের পার্টি গোলাপ ফুল প্রতীকে লড়ছেন আব্দুল হাই, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে লড়ছেন জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে লড়ছেন রশীদ আমেদ ও তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে লড়ছেন কাজী লতিফুল কবির রাসেল।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত