বীরগঞ্জ-কাহারোলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়বেন জামায়াত নেতা হানিফ

Share

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২০–দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে ২৫টি আসন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে ২০–দলীয় জোট সূত্রে এই খবর জানা গেছে।

জামায়াতকে দেওয়া পঁচিশটি আসনের মধ্যে রয়েছে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বীরগঞ্জ থানা জামায়াতের আমীর ও বর্তমান পৌর মেয়র মোহাম্মদ হানিফ।

গভীর রাতে বিএনপি’র তরফ থেকে মনোনয়ন নিশ্চিত করে খবরটি জানায় বীরগঞ্জ জামায়াত সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

 

এদিকে বীরগঞ্জ থানা বিএনপি’র অনেকের সাথে যোগাযোগ করেও খবরের সত্যতা যাছাই করা হয়েছে। বিএনপি’র প্রত্যয়নপত্রের সুত্র ধরে এটা নিশ্চিত হওয়া গেছে জামায়াতের এই নেতা এবার বীরগঞ্জ-কাহারোল আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

দিনাজপুর-১ আসন বাদে আরও যে চব্বিশটি আসনে জামায়াতের নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেনঃ

আব্দুল হাকিম (ঠাকুরগাঁও-২), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আজিজুল ইসলাম (নীলফামারী-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), মাজেদুর রহমান সরকার (গাইবান্ধা-১), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), ইকবাল হুসেইন (পাবনা-৫), মতিউর রহমান (ঝিনাইদহ-৩), সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২), শামসুল ইসলাম ( চট্টগ্রাম-১৫)।

আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (যশোর-২), আব্দুল ওয়াদুদ (বাগেরহাট-৩), আবদুল আলিম (বাগেরহাট-৪), মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫), আবুল কালাম আযাদ (খুলনা-৬), রবিউল বাশার (সাতক্ষীরা-৩), আব্দুল খালেক (সাতক্ষীরা-২), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), শামীম সাঈদী (পিরোজপুর-১), ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫), হাবিবুর রহমান (সিলেট-৬) ও শফিকুর রহমান (ঢাকা-১৫)।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

মাদকের ছোবল থেকে সন্তানকে বাঁচাতে ইউআরডিপি’র সচেতনতামূলক কর্মসূচি

মাদকাসক্তি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি) এক...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪