হাবিপ্রবি শিক্ষক কর্তৃক রেজিস্ট্রারকে মারধর! (ভিডিও)

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

ইনক্রিমেন্টের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশাসন ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় দিকে পদোন্নতি পাওয়া ৫৭ শিক্ষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের কক্ষে গেলে ইনক্রিমেন্ট ইস্যুতে হাতাহাতি হয়। এ ঘটনায় গত ২২ নভেম্বর প্রক্টর অধ্যাপক খালেদ হোসেন ও ছাত্র পরামর্শক অধ্যাপক তারিকুল ইসলাম, চার ছাত্রসহ ৬০ জনের নামে নারী শিক্ষককে লাঞ্ছনা, ছিনতাই ও অন্য শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় একটি মামলা করা হয়। সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান জামিল বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে ওই ঘটনায় প্রশাসনের পক্ষ রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম কোতোয়ালি থানায় পাল্টা একটি এজাহার জমা দেন, যা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রেকর্ড হয়নি। যাতে আন্দোলনকারী কয়েকজন শিক্ষকের নাম রয়েছে। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষকরা বৃহস্পতিবার কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধানের কক্ষে যান। এ সময় কোষাধ্যক্ষ শিক্ষকদের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে বলেন। পরে আন্দোলনকারী শিক্ষকরা রেজিস্ট্রারের কক্ষে গেলে তিনি মধ্যাহ্নভোজে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। এ সময় পদোন্নতি পাওয়া দুই সহকারী অধ্যাপক রেজিস্ট্রারকে কিল-ঘুষি মেরে হাত ধরে টেনে নিচে নিয়ে আসেন। পরে অন্য শিক্ষকরা রেজিস্ট্রারকে উদ্ধার করেন।

এ ব্যাপারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের কাছে ফোন করা হলে তিনি সভা করছেন বলে লাইন কেটে দেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। উপাচার্য ক্যাম্পাসে নেই। তিনি এলে তাঁর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সুত্রঃ কালের কন্ঠ

 

ভিডিও দেখতে ক্লিক করুনঃ

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত