ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

Share

আন্তর্জাতিক ডেস্কঃ

পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম বাবা। ওই ব্যক্তির নাম আখতার বলে জানা গেছে। ছেলের মৃত্যুর সুবিচার চাইতে তিনি ধর্ম বদল করেছেন। তার আশা, পুলিশ এবার যদি তার ছেলের মৃত্যুর বিষয়টি তদন্তে করে। বুধবার কলকাতা নিউজ ডট টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলার বদরকা গ্রামের আখতার সোমবার ধর্ম পরিবর্তন করে পরিবারের ১২ জনকে নিয়ে হিন্দু হয়েছেন। স্থানীয় মহকুমা প্রশাসকের (এসডিও) কাছে হলফনামা দিয়ে আখতার জানিয়েছেন, তার এ ধর্মান্তর স্বেচ্ছায়।

এসডিও ঋষিরেন্দ্র কুমার জানিয়েছেন, কয়েক মাস আগে ছেলের মৃত্যুর তদন্তে পুলিশের ভূমিকায় ওই পরিবার সন্তুষ্ট নয়। আখতারের বিশ্বাস, পুলিশ এবার তার ছেলের মৃত্যু বিষয়টি সুনজরে দেখবে।

যুব হিন্দু বাহিনীর প্রধান শৌখেন্দ্র খোকর জানান, আখতার হিন্দু রীতি মেনে একটি যজ্ঞ করেছেন। তার ধারণা, তার ছেলে খুন হয়েছে। আত্মহত্যা দেখাতে তাকে হত্যা করে তার দেহ ঝুলিয়ে দেয়া হয়েছিল। তবে পরিবারের সদস্যদের বক্তব্যে কর্ণপাত না করে পুলিশ এটিকে আত্মহত্যা বলে জানিয়ে দেয়। আখতার মুসলিমদের কাছে সাহায্য চেয়েও পাননি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

গাঁজার ফ্লেভারে আসছে কোকা-কোলা

আন্তর্জাতিক ডেস্কঃ দুনিয়া ব্যাপি ক্যাফেইনভিত্তিক কোমল পানীয়র জন্য বেশ জনপ্রিয় কোকা-কোলা। পরিচিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত