ফেসবুক যখন তরুনী ধর্ষণের আসামী

Share

আন্তর্জাতিক ডেস্কঃ

ধর্ষণের শিকার হওয়ার পর যৌন ব্যবসাতে জড়িয়ে পড়ায় জন্য এক তরুণী দায়ী করেছেন ফেসবুককে। শুধু তাই নয় মাত্র ১৫ বছর বয়সেই ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সেই তরুণী এবং সোশ্যাল মিডিয়া জায়ান্টের বিরুদ্ধে মামলাও করেছেন জেন ডো নামে ওই তরুণী।

সোমবার টেক্সাসে হাউসটনের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেন তিনি। মামলায় ওই তরুণী অভিযোগ করে বলেন, ২০১২ সালে এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় ওই তরুণীর। সেই ব্যক্তির সঙ্গে একাধিক মিউচুয়াল ফ্রেন্ডও ছিল। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। জেন ডো-র কোনো ধারণ ছিল না যে সেক্স ট্র্যাফিকাররাও থাকতে পারে সোশ্যাল মিডিয়ায়। ফলে দিনের পর দিন তাকে যৌন নির্যাতন, ধর্ষণের শিকার হতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ফেসবুক কর্তাদের বোঝা উচিৎ যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকাদের সঙ্গে খারাপ ঘটনা ঘটতে পারে।

তবে এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত