হারিয়ে যাওয়ার মন্ত্রটা যে জানিনা

Share

উঠোনের দক্ষিন কোনটা এখনো পড়ে আছে ফাঁকা
রোজ রাতে সেখানে বসেই,
আকাশ পানে দৃষ্টি হতো রাখা।

মহাশূন্যের নীল সাগরে,
অসংখ্য খন্ড মেঘের আড়ালে
শ্বেত হংসের মতো ডুব সাঁতার শেষে,
উদিত হতো পূর্ণিমার চাঁদ,
আমি আর বাবা নিস্পলক চোখে
সেই চাঁদ দেখে কাটিয়ে দিতাম রাত।

আমি কখনো চন্দ্রস্নানে যাইনি,
দেখিনি সমুদ্রবুকে চাঁদের ঝলকানি।
তবুও বাবার চোখে সমুদ্রবুকে হারিয়ে যেতাম রোজ,
সেখানে পেতাম চন্দ্র, সূর্য নীহারিকাপুঞ্জের খোঁজ।
বাবার চোখে নিমজ্জিত এই আমি
খুজে পেতাম অনাবিস্কৃত ধনরত্ন,
সে সকল রত্ন যেগুলো জগৎ’এ সবথেকে দামি।

আহত বনমোরগের আত্মকথা,পাখ পাখালির দুঃখ ব্যথা,
কুড়িয়ে এনে জমিয়েছিলাম বাবার সীমাহিন বুকপকেটে।
আকাশ নক্ষত্র ঘাসে,পাহাড়ি সবুজের দেশে, এখনো হারিয়ে যেতে ইচ্ছে করে
বাবার চোখ দিয়ে সমুদ্রের তলদেশে।

বাবাটা ছিলো এমন,
বেশিক্ষণ দৃষ্টির আড়ালে থাকলে উতলা হতো আমার মন।
কুমড়ো ফুল আর অচিন পাখিদের দিয়ে পাঠাতাম বার্তা বাবার কাছে,
সব কাজ ফেলে ছুটে আসো বাবা আমার মাঝে।

আজ সহস্র যুগ ধরে,
পথ চেয়ে বসে আছি বাবা তোমার তরে।
তুমি এখন কোথায় বাবা?
কোন সমুদ্রের তলে?

আমায় ছেড়ে লুকিয়ে আছো,
মনের দেয়ালে আঙুলের ছাপ ফেলে।
এখন শত চেষ্টাতেও যে আর তোমার চোখে
হারিয়ে যেতে পারিনা,
কেননা তোমার চোখে হারিয়ে যাওয়ার
মন্ত্রটা যে জানিনা।

 

লিখেছেনঃ জলস্পর্শী তটিনী 

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত