বদরগঞ্জে নবজাতক সন্তানকে বিক্রি করে দিলো বাবা

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা এজান উদ্দিনের বিরুদ্ধে

গত শনিবার (২২ সেপ্টেম্বর) আলমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটলে স্থানীয়দের উদ্যোগে ঘটনার তিনদিন পর আবার মায়ের কোলে ফিরে এসেছে শিশুটি।

জানা গেছে, আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ী গ্রামের কৃষক এজান উদ্দিনের দ্বিতীয় স্ত্রী নাসরিন সেদিন সন্ধ্যায় বাড়িতেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েন। এসময় স্ত্রীর অগোচরে এজান তার শিশুসন্তানকে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার সাহাপুর এলাকার শামিমা বেগমের কাছে রাতেই বিক্রি করে দেন।

জ্ঞান ফিরে স্ত্রীকে সব জানান এজান। নাসরিন কান্নাকাটি শুরু করলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

অবশেষে স্থানীয়দের উদ্যোগে গত সোমবার বিকালে ক্রেতা শামিমাসহ নাসরিনের শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে শিশুটিকে তার মা নাসরিনের কোলে তুলে দেয়া হয়।

ক্রেতা শামিমার দাবি, ৫-৬ মাস আগে নাসরিন ও তার স্বামী সংসারে অভাবের কারণে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশু সন্তানটিকে নষ্ট করার জন্য যায়। ওই দিন শামিমার সঙ্গে নাসরিন ও তার স্বামী এজানের পরিচয় হয়। শিশুটিকে নষ্ট না করে শামিমা তার নিঃসন্তান এক ভাতিজিকে দিতে বলেন। সে কথামতো কৃষক এজান শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরপরই শামিমার কাছে বিক্রি করে দেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত