বিশ্বকাপের ৩২ দলকে কতো টাকা দেবে ফিফা?

Share

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানির জন্য বরাদ্দ রেখেছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, প্রায় ৩ হাজার ৩৯৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে যে ১৬টি দল বাদ পড়বে তারা প্রত্যেকে ৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে। আর রাউন্ড অব-১৬ তে পা রাখতে পারলেই আরও ৪ মিলিয়ন ডলার বেশি পাবে দলগুলো। অর্থাৎ, শীর্ষ ষোল’র লড়াই থেকে বাদ পড়া দল পাবে ১২ মিলিয়ন মার্কিন ডলার।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে চতুর্থ এবং তৃতীয় স্থান অধিকারী দল পাবে যথাক্রমে ২২ মিলিয়ন এবং ২৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দলের প্রাইজমানি ধরা হয়েছে ২৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিশ্বসেরা দলটির ব্যাংক একাউন্টে যোগ হবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া মূল পর্বে অংশগ্রহণকারী ৩২ দলের প্রত্যেকেই বিশ্বকাপে খরচ হিসেবে পাবে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রাইজমানির তালিকা :

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত