রাশিয়া বিশ্বকাপের ‘বল’ মেইড ইন পাকিস্তান

Share

স্পোর্টস ডেস্কঃ

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বলের নাম ‘টেলস্টার ১৮’। ফুটবল বিশ্বকাপে আলাদা আলাদা দল নিয়ে যেমন দর্শকদের আগ্রহের জায়গা আছে, ঠিক তেমনি মাঠ, বল নিয়েও তাদের জানার জায়গাটা অনেক বেশি তৈরি হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছেনা, রাশিয়া বিশ্বকাপের ‘টেলস্টার ১৮’ বল নিয়ে দর্শকের মাঝে কৌতূহল এই বল কারা তৈরি করছে বা কোথা থেকে এই বল আসছে।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ন্যায় এবারও বিশ্বকাপের বল তৈরির দায়িত্ব পেয়েছে পাকিস্তানের শিয়ালকোটের একটি কোম্পানি। ২০১৪ বিশ্বকাপের সকল বলও এসেছিল এই কোম্পানি থেকে। শিয়ালকোটের আলাদা একটি ইতিহাস আছে বিশ্বে ফুটবল রপ্তানির জন্য। বছরে রেকর্ড প্রায় ৪০-৬০ মিলিয়ন ফুটবল তৈরি হয় শিয়ালকোটের বিভিন্ন ফুটবল কারখানায়। মূলত চামড়া শিল্পের আধিক্যর জন্যই ফুটবল তৈরিতেও বিখ্যাত পাকিস্তানের পাঞ্জাবের এই শহরটি।

উল্লেখ্য, ‘টেলস্টার ১৮’ নামের বিশ্বকাপের অফিসিয়াল বলটির ডিজাইন করেছে বিশ্ববিখ্যাত ফুটবল ব্র্যান্ড অ্যাডিডাস। ১৯৭০ থেকেই এই কাজটি করে আসছে তারা। গেল বছর আর্জেন্টাইন ও ফুটবল ক্লাব বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে দিয়ে ‘টেলস্টার ১৮’ উদ্বোধন করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত