দিনাজপুরে ট্রাক চাপায় ইজি বাইক চালক নিহত

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৬) এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, দিনাজপুর শহর থেকে বিরল যাওয়ার পথে একটি মালবোঝাই ট্রাক বালুয়াডাঙ্গা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় ট্রাক ঢুকিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত