দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭৭

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৪৩ জন মাদক বিক্রেতা রয়েছেন। বাকিরা অন্যান্য মামলার আসামি।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৪০টি মামলা করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫৭ বোতল ফেনসিডিল, ২২২ পিস ইয়াবা, ২৬১ পিস অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন, ৯০ লিটার চোলাই মদ, ৪৫০ গ্রাম গাঁজা, ৭৫ গ্রাম হেরোইন ও ১ হাজার ৪৪০ পিস চকলেট বোমা উদ্ধার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত