বিশ্বকাপের থিম সং-এ বিভক্ত রাশিয়া

Share

স্পোর্টস ডেস্কঃ

রাশিয়া বিশ্বকাপের জন্য গাওয়া শেষ অফিসিয়াল সঙ্গীত ‘লিভ ইট আপ’। গেয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ, নিকি জ্যাম ও ইরা ইস্ত্রেফি। শেষ দুইজনকে নিয়ে কোনো সমস্যা নেই রাশিয়ান ভক্তদের। যত সমস্যা উইল স্মিথ আর সঙ্গীতের ধরন নিয়েই।

উইল স্মিথ রাশিয়ার রাজনৈতিক প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা। এত সঙ্গীত শিল্পী থাকতে মার্কিনি গায়ক আনতে হবে কেন এ নিয়ে প্রশ্ন অনেকের। ফুটবলের আসরের সঙ্গে এ সঙ্গীত যায় না বলেও টুইটারে দাবি করেছেন এক ভক্ত, ‘বিশ্বকাপের সঙ্গীতে ফুটবলের কোনো ঢংই নেই।

মেসি কী এই লিভ ইট আপ গানটার সঙ্গে নাচতে পারবে?’ আবার পক্ষেও আছেন অনেকে। ২ দিনের মধ্যে ৪৫ লাখ মানুষ শুনে ফেলেছেন গানটি। বিশ্বকাপে এ গান সারা ফেলবে বলেই আশা বহু রাশিয়ানের। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে গান পরিবেশন করবেন উইল স্মিথ, ইরা ইস্ত্রেফি ও নিকি জ্যাম।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত