ভোলায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতী চক্রের ৩ জন গ্রেফতার

Share

ভোলা ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রশ্নপত্রের উত্তরসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ভোলা সদর ইসলামিয়া হোটেলে অভিযান চালিয়ে ১০টি ইলেকট্রিক ডিভাইস, ১০টি ইয়াররিং ফোন, ৭টি ডিভাইসের ব্যাটারি, ৮টি মোবাইল ও নিয়োগ পরিক্ষার উত্তরপত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চক্রের মূল হোতা মো: ফাহাদ হাওলার (২৫), মো: নুরুল মমিন (২৪), মো: হাবিবুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিলো বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী।

নুরুল আমিন তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে, আরেকজন ফাহাদ হাওলাদার, চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বাসিন্দা শাহাজান চান মিয়ার ছেলে,
হাবিবুর রহমান শাকিল তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি গ্রামের বাসিন্দা নাজমুল হকের ছেলে বলে জানায় পুলিশ।

ভোলা জেলা গোয়েন্দা শাখার (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকীদেরও গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়া চক্রটির সাথে শিক্ষকদের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত