খানসামায় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা

Share

মোঃ আশিক মুন্না | দিনাজপুরের খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে মিষ্টি কুমড়া চাষ করে সাফল্য পেয়েছেন মোঃ আশরাফুল মন্ডল। আর এ কুমড়া সারা বছরব্যাপী আবাদ হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা।

খানসামার কৃষক আশরাফুল মন্ডল বছরজুড়ে চাষ করেন ব্যাংকক ১ জাতের মিষ্টি কুমড়া। প্রতি বিঘায় ১০-১৫ হাজার টাকা খরচ হলেও লাভ থাকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এই কুমরা দিনাজপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।

মিষ্টি কুমড়া চাষে জাহাঙ্গীরপুর গ্রামের আশরাফুলের সাফল্য দেখে উক্ত জাতের কুমড়া চাষে আগ্রহী হয়েছেন আশপাশের গ্রামের অনেক কৃষক।

তার সাথে কথা বললে তিনি জানান,গত বছরে আড়াই বিঘা জমিতে ব্যাংকক ১ জাতের মিষ্টি কুমড়া চাষ করে ভালো লাভবান হওয়ায় এ বছর চার বিঘা জমিতে এ মিষ্টি কুমড়া চাষ করেছেন । তিনি আরো জানান, একই জমিতে তিনটি ফসল চাষ করারর পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন কৃষকেরা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি...

বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে লিচুর ফলন শঙ্কায় চাষিরা, টানা অনাবৃষ্টি আর মৃদু...

দিনাজপুরে বীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের ভাগ্য বদল

নিজস্ব প্রতিবেদক চাষ করে লাভের অংকটা বেশি হওয়ায় পেঁয়াজের বীজের আরেক নাম...

দিনাজপুরে লিচুর গাছে মুকুল আসা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে গত বছরের চেয়ে এবার লিচু গাছে মুকুল বেশি দেখা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত