নতুন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প

Share

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টারকে সরিয়ে জন বল্টনকে নিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা পরিবর্তন এটি। ব্যক্তিগত টুইটারে জেনারেল ম্যাকমাস্টারের অবদানের প্রশংসা করে ট্রাম্প জানান, আগামী ৪ এপ্রিল থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

ইরাকে গণ বিধ্বংসী অস্ত্র থাকার দাবি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করে হামলার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জন বল্টন। এছাড়া ইরান ও উত্তর কোরিয়ায় সামরিক আগ্রাসনের পক্ষে এখনও জোরালো অবস্থান রয়েছে তাঁর।

সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ বুশের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। গত সপ্তাহে আকস্মিক ঘোষণায় সিআইএ’র সাবেক পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত করেন ট্রাম্প।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত