এক মাসের মধ্যে দেয়া হবে নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট- ছেত্রী

Share

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত রিপোর্ট এক মাসের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী। ইউটিউবে ফাঁস হওয়া কন্ট্রোল টাওয়ার ও পাইলটের কথোপকথনের অভিও রেকর্ড সত্য বলে স্বীকার করেন তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের ছেত্রী জানান, ইউএস বাংলার উড়োজাহাজ অবতরণের সময় অস্বাভাবিকতা ছিল। এদিকে, দুর্ঘটনায় আহত বাংলাদেশি মেহেদী হাসান ও তার স্ত্রী কামরুন্নাহার স্বর্ণা এবং আলমুন নাহার অ্যানিকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় আনা হচ্ছে। কাঠমাণ্ডুর কেএমসি হাসপাতালের চিকিৎসক ডা. নাজির খান এই তিনজনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

বিকেল সোয়া তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। আলমুন নাহার অ্যানি পরিবারসহ নেপাল গেলেও উড়োজাহাজ দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারান।

এদিকে, দুর্ঘটনাকবলিত ইউএস বাংলার আরেক আহত যাত্রী শাহীন ব্যাপারির ৩০ শতাংশ পুড়ে যাওয়া শরীরে ড্রেসিং করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার নেপাল যাওয়া বাংলাদেশ চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা আজ সকালে আহতদের শারীরিক অবস্থা দেখতে হাসপাতালে যান।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত