বিএনপির জোয়ারের দিন শেষ, ভাটার টান শুরু- ওবায়দুল কাদের

Share

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাজার হাজার কর্মী আওয়ামী লীগে যোগ দেয়ার অপেক্ষায়। বিএনপির জোয়ারের দিন শেষ, ভাটার টান শুরু। আগামী নির্বাচনে বিএনপি নামের বিষ ফোঁড়াকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেছেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বিএনপি নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটি। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কথামালার চাতুরি দিয়ে রাজনীতি করে না। কাজে বিশ্বাসী। জানান, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন ভয় ও সঙ্কোচ নেই। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতি প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আবারো সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রায়ের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ আদালত অবমাননার শামিল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত