বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে শুরু হয়েছে প্রথম টেস্ট

Share

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে শুরু হয়েছে প্রথম টেস্ট। লংকানদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৮ রান।চট্টগ্রামের স্পিনিং ট্র্যাকে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ।

টেস্ট অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর অভিষেক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ও ইমরুল ভালো সূচনা এনে দেন দলকে। কিন্তু তামিম টেস্ট ক্যারিয়ারে তার ২৫তম হাফ সেঞ্চুরি করে ৫২ রানে ফিরে গেলে ৬৭ রানে ভাঙ্গে প্রথম উইকেট জুটি।

লংকান অফ স্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তামিম। উইকেটে আসেন মুমিনুল হক। স্বাগতিক দলে অভিষেক হয়েছে তরুন বাঁ-হাতি স্পিনার সাঞ্জামুল ইসলামের। সিরিজে দুটি টেস্ট খেলে দুটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে দুই দেশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত