ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস

Share

ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিভিন্ন এলাকা। তীব্র বাতাসে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত আটজনের। পূর্ব নির্ধারিত দু’শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার টর্নেডোর মতো শক্তিশালী ঝড়ো বাতাসের কবলে পড়ে ইউরোপের উত্তরাঞ্চল।

এর তীব্রতা ছিলো ঘন্টায় ১৪০ কিলোমিটার। জার্মানির পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত ঝড়ের কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুই দমকল কর্মীসহ অন্তত চারজনের মৃত্যু হয়। সাময়িক বন্ধ করে দেয়া হয় বিমানের ওঠানামা ও দূরপাল্লার ট্রেন চলাচল। এই ঝড়ো বাতাসে বেলজিয়ামে একজন ও নেদারল্যান্ডসে আরো তিনজনের প্রাণহানী হয়েছে। বেশিরভাগের মৃত্যু হয়েছে গাছ পড়ে ও সড়ক দুর্ঘটনায়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত