উত্তরাঞ্চলে আবারো বেড়েছে শীত

Share

দেশের উত্তরাঞ্চলে আবারো বেড়েছে শীত। রংপুরে আজকের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক আট ও কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। টানা কনকনে শীতের প্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে কুড়িগ্রামে। গরম কাপড়ের অভাবে কষ্টকর সময় পার করছেন সেখানকার মানুষ। রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও।

জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস জানিয়েছে, এ পর্যন্ত সরকারিভাবে ৬২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীত ও হিম ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাস কষ্টে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। কৃষি জমিতেও পড়ছে এর বিরূপ প্রভাব। টানা শৈত্যপ্রবাহে বোরো বীজতলা নিয়ে আশংকায় কৃষকরা।

এভাবে আরো কয়েকদিন চলতে থাকলে বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কার কথা জানালেন কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশীদ। এদিকে, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য শীতবস্ত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত