ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে ৩২১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ

Share

তামিম, সাকিব ও মুশফিকের ব্যাটিং নৈপুন্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে ৩২১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। মিরপুরে স্টেডিয়ামে তিন ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে টাইগাররা ৭ উইকেট হারিয়ে এই স্কোর করে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জেতা দলে স্পিনার সাঞ্জামুল ইসলামের জায়গায় পেসার মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। মিরপুরের রৌদ্রোজ্জ্বল মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে এনামুল হক বিজয় ও তামিম ইকবাল ৮৯ বলে জুড়ে দেন ৭১ রান। ৩৫ করে বিজয় আউট হওয়ার পর তামিম-সাকিব দ্বিতীয় উইকেটে জড়ো করেন ৯৯ রান।

তামিম ৮৪ ও সাকিব ৬৭ করে ফিরে আসার পর মুশফিক ওয়ানডেতে তার ২৮তম হাফ সেঞ্চুরি নিয়ে আউট হন ৬২ রানে। মাহমুদুল্লাহ করেন ২৪ রান। ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৪০তম আর সাকিবের ৩৬তম অর্ধশতক।

শেষ দিকে মাশরাফি, সাব্বির ও নাসির হতাশ করলেও শেষ ওভারে সাব্বির-সাইফুদ্দিন ১৯ রান তুললে ৭ উইকেটে ৩২০’এ থামে টাইগার ইনিংস। লংকান বোলিংয়ে পেসার থিসারা পেরেরা তিন উইকেট নিয়ে পান সেরা সাফল্য। শনিবার জিম্বাবুয়ের কাছে ১২ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল লংকানরা। সিরিজে তিন দেশ একে অন্যকে দু’বার মোকাবেলা করার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত