রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Share

রাজধানীর উত্তরখানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক হারবাল চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরখানের মাষ্টারবাড়ী এলাকার ‘নাহার হারবাল এন্ড ক্লিনিকে’ এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগি কিশোরী চলতি মাসের শুরুতে ওই ক্লিনিকে চাকরি নেয়ার পর থেকেই চিকিৎসক আব্দুল হাকিম ম্যাসাজের প্রক্রিয়া শেখানোর নামে কৌশলে তার শ্লীলতাহানীর চেষ্টা করতে থাকে।

এক পর্যায়ে, সোমবার তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক। সেখান থেকে পালিয়ে স্বজনদের এ কথা জানালে তারা থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে পুলিশ আব্দুল হাকিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চিকিৎসক ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত