গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

Share

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর শিক্ষা কর্মসূচির আওতায় বীরগঞ্জের শিক্ষার্থী মোছা. ফারহানা আক্তার মিমির এইচএসসি পাস পর্যন্ত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মিমি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস অর্জন করে।

শিক্ষাজীবন চালিয়ে নিতে মিমির পাশে দাঁড়িয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লস। এই উদ্যোগের মাধ্যমে এইচএসসি পর্যন্ত তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বিষয়ে গো গার্লসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রিফাত এবং আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউআরডিপি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফারজুল ইসলাম এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গো গার্লসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রিফাত জানিয়েছেন, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। মিমির মতো শিক্ষার্থীরা যেন আর্থিক সংকটের কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে জন্য পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

ইউআরডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতা করার লক্ষ্যেই তাদের শিক্ষা কর্মসূচি পরিচালিত হচ্ছে। মিমির মতো শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথ সহজ করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত