বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

Share

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঝাড়বাড়ী মহাবিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্ধারিত মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ার ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়। শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষজনক পারফরম্যান্সের জন্য কলেজটি এ মর্যাদাপূর্ণ অর্জন লাভ করে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এদিকে, ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুবাইয়া আফরিন নিয়মিত অধ্যয়ন, ভালো ফলাফল এবং ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠত্ব অর্জন প্রসঙ্গে অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা প্রতিষ্ঠানের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। এটি শুধু আমাদের নয়, পুরো প্রতিষ্ঠান ও এলাকাবাসীর সম্মিলিত অর্জন। আমরা ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই।”

কলেজ কর্তৃপক্ষও এই অর্জনকে প্রাতিষ্ঠানিক সাফল্য হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত