দিনভর চারা রোপণ, সন্ধ্যায় তাণ্ডব: গাছ কেটে দিল হামলাকারীরা

খানসামা থানা
Share

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আরাজী জাহাঙ্গীরপুর (পাঠানপাড়া) গ্রামে পৈত্রিক জমি দখলের চেষ্টায় হামলা ও ইউক্লিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. গোলাম হোসেন এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে গোলাম হোসেন উল্লেখ করেন, তিনি তার পিতা মৃত কছিম উদ্দিনের সূত্রে প্রাপ্ত জমিতে প্রায় ৩০ বছর ধরে চাষাবাদ করে আসছিলেন। গতকাল শুক্রবার (৩০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ও তার শ্রমিকরা জমির চারপাশে প্রায় ৫০০টি ইউক্লিপটাস গাছের চারা রোপণ করেন।

তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম, এজাবুল ইসলাম, এন্দাদুল, মাহাবুর ইসলাম, মো. মুসা, এমদাদুল হক, আব্দুল মালেকসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে ১৭৫টি গাছ কেটে ফেলে, ৮৫টি গাছ ভেঙে ফেলে এবং ৫৫টি গাছ উপড়ে ফেলে দেয়। এ ছাড়া তারা প্রায় ১৮৫টি গাছ চুরি করে নিয়ে যায়। এতে তার আনুমানিক ১৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

গোলাম হোসেন আরও বলেন, “সংবাদ পেয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয় এবং লোহার রড, দা, লাঠি নিয়ে ধাওয়া করে। আমরা প্রাণভয়ে পালিয়ে আসি।”

এছাড়া অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে বলছে, কেউ থানায় বা আদালতে মামলা করলে তাদের খুন-জখম করবে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় মো. মজনু মিয়া, সোয়েব আহম্মেদ, মো. পিয়েল মাহমুদ ও আলতাফ হোসেনসহ অনেকেই সাক্ষ্য দিয়েছেন।

গ্রামে এখন উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, অভিযুক্ত মো. মুসার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। তবে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যান্য অভিযুক্তদের কারো সঙ্গেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

বীরগঞ্জে বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের আহ্বানে ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে...

বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সচেতন মূলক শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© স্বত্ব ২০২৫ বীরগঞ্জ নিউজ ২৪