দৃষ্টিনন্দন ও উপভোগ্য ফুটবল দিনাজপুরে

Share

দৃষ্টিনন্দন ও উপভোগ্য ফুটবল দিনাজপুরে। গ্যালারি কানায় কানায় পূর্ণ। দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। দেশী বিদেশি খেলোয়াড় নিয়ে গড়া দিনাজপুরের ১৩ উপজেলার দল নিয়ে ‘জেলা স্টেডিয়াম, দিনাজপুর’- চলছে ‘বঙ্গবন্ধু কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০১৭’।

আজ দ্বিতীয় সেমিনালে বীরগঞ্জ উপজেলা ১-০ গোলে হারিয়েছে খানসামা উপজেলা-কে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম সেমিফাইনালে হাকিমপুর হিলি উপজেলা জিতেছে ঘোড়াঘাটের বিপক্ষে। ঘোষণা অনুযায়ী আগামী ১১/১১/২০১৭ ইং তারিখে দিনাজপুর জেলা স্টেডিয়ামে দুপুর ২:৩০ টায় ফাইনালে মুখোমুখি হবে হাকিমপুর হিলি ও বীরগঞ্জ। সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো।

আয়োজনেঃ জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর।
সহযোগীতায়ঃ জেলা প্রশাসন, দিনাজপুর।
প্রধান পৃষ্ঠপোষকঃ জনাব ইকবালুর রহিম, এম.পি ও মাননীয় হুইপ, জাতীয় সংসদ।

দিনাজপুর স্টেডিয়াম থেকে- মো. তাইফুর রহমান খান।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত