আজ এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ

Share

স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে জয়ের মানসিকতা নিয়েই আজ এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই ফুটবলে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। হিশোর সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এই ম্যাচ দিয়ে শুরু হবে ‘বি’ গ্রুপের বাছাই পর্ব।

দু’মাসও হয়নি, ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৮ ফুটবলে দুর্দান্ত খেলে রানার্সআপ হয়ে এসেছে বাংলাদেশের যুবারা। সেই দলের কোচ মাহাবুব হোসেন রক্সিই বর্তমান দলটির দায়িত্ব রয়েছেন তাজিক রাজধানী দুশানবে। গত তিন দিনে তার শিষ্যরা ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়ায় বাংলাদেশ কোচও আত্মবিশ্বাসী দল নিয়ে।

শক্তির ব্যবধানে এগিয়ে থাকা তাজিকিস্তান নিজেদের মাঠে চেনা সমর্থকের সামনে খেলার বাড়তি সুবিধা পেলেও নিজ দলের সামর্থ্য নিয়ে অগাধ আস্থা তার। দলের অধিনায়ক টুটুল হোসেন বাদশাও সাফের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জয় চান প্রথম ম্যাচে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক কাহারোলে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর দ্বিতীয় আসর...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

আগামীকাল সাকিব কিনবেন নৌকার মনোনয়ন

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব...

কেমন আছেন সাকিব?

খেলাধুলা ডেস্কঃ এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত