ধানের পাশাপাশি খানসামায় সবজি চাষেও ব্যাপক লাভবান হচ্ছেন চাষিরা

Share

আশিক মুন্না | ধানের পাশাপাশি দিনাজপুর জেলার খানসামা উপজেলায় সবজি চাষেও দেখা গেছে ব্যাপক সাফল্য। নানা ধরনের মৌসুমী সবজি যেমন, লাউ, বেগুন, মূলা এসব চাষ করে কৃষকরা পাচ্ছেন ভালো ফল এবং আশানুরূপ মুনাফা। বেগুন আর লাউ চাষ করে চাষিরা এই সময়ে ভালো লাভের মুখ দেখছে বলে জানান অত্র অঞ্চলের সবজি চাষিরা।

লাউ চাষে কেমন লাভ হচ্ছে জানতে চাইলে, উপজেলার ২ নং ভেড়ভেড়ীর ইউনিয়নের সফল লাউ চাষী মো:অাক্তার অালী বলেন, দীর্ঘ ৫ বছর ধরে লাউয়ের চাষ করে আসছি। আমার অাবাদি লাউ ছিলো গ্রামীন শীটের লাউ। অন্য জাতের লাউয়ের তুলনায় এই গ্রামীন শীটের লাউ চাষ করে আমি দীর্ঘদিন ধরে অন্যদের তুলনায় বেশি লাভবান হচ্ছি ।

তার সাথে কথা বলে আরোও জানা যায়,এবছরও তিনি এই গ্রামীন শীটের লাউ চাষ করেছেন এবং এবারও তিনি লাভবান হবেন বলে অাশা করছেন।তার কাছে লাউয়ের রোগ-বালাই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত লাউয়ের পরিচর্যা করলে লাউয়ের কোনো রকম ক্ষতি হবে না । আর ক্ষতি না হলেই ভালো লাভবান হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এছারাও খানসামার সবজি চাষিরা এখন ব্যাস্ত আছে শীতের সবজি চাষ নিয়ে। এর মধ্যে ফুলকপি,বাধা কপি,চিচিংগা,মিষ্টি কুমড়া আর জালি লাউসহ অন্যান্য জনপ্রিয় সবজি। মাটির উর্বরতা আর আবহাওয়া অনুকূলে থাকার কারনে এই সব আবাদ থেকেও ভালো লাভবান হওয়া যাবে বলে মনে করছেন স্থানীয় ও অভিজ্ঞ কৃষকরা।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি...

বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে লিচুর ফলন শঙ্কায় চাষিরা, টানা অনাবৃষ্টি আর মৃদু...

দিনাজপুরে বীরগঞ্জে পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের ভাগ্য বদল

নিজস্ব প্রতিবেদক চাষ করে লাভের অংকটা বেশি হওয়ায় পেঁয়াজের বীজের আরেক নাম...

দিনাজপুরে লিচুর গাছে মুকুল আসা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে গত বছরের চেয়ে এবার লিচু গাছে মুকুল বেশি দেখা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত