খানসামায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়, বিপাকে হাজার জে,এস,সি পরীক্ষার্থী!

Share

আশিক মুন্না | খানসামা প্রতিনিধি | গেল বন্যার পর থেকেই দিনাজপুর জেলার খানসামা উপজেলার মানুষ বিদ্যুৎ নিয়ে খুবই অাশংকায় দিন কাটাচ্ছে।দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকলেও রাতে তার কোনো হদিস পাওয়া যায়না বলে জানান স্থানীয়রা। রাতে বিদ্যুৎ না থাকায় খুবই খারাপ অবস্থায় অাছেন খানসামা উপজেলার স্কুল,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে এমন কিছু পরীক্ষার্থীদের সাথে কথা হয় এবং জানতে চাওয়া হয় তাদের পড়াশোনার বিষয়ে । বিদ্যুৎ এর সমস্যার কথা উল্লেখ করে তারা বলেন, সারাদিন স্কুলে থেকে রাতে একটু বই নিয়ে বসব! তার কোনো উপায় নেই । এর মুল কারন বিদ্যুৎ।তারা অারো জানায় যে,এভাবে চলতে থাকলে তাদের পড়াশোনার অনেক বড় ক্ষতি হতে পারে।

এছাড়াও এই প্রয়োজন মতো বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ জীবন কাটাচ্ছে খানসামা উপজেলার নানান শ্রেনীর মানুষ।তাদের মুখে শুধু একটাই কথা।সরকার সবার ঘর অালোকিত দেখতে চাওয়ার পরেও কেনো বিদ্যুতের এত সমস্যা। এছাড়া খানসামা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের খানসামা ইনচার্জ রমেন্দ্র নাথ বলেন যে,অতিরিক্ত লোডের কারনে এ সমস্যা দেখা দিচ্ছে।তাছাড়াও বিদ্যুতের বরাদ্দ কম থাকার কারনেও এ সমস্যাটি হচ্ছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত