বীরগঞ্জের সেই চার মেধাবী ভর্তি হচ্ছেন ঢাবিতে

Share

নাজমুল হাসান সাগর | বীরগঞ্জের বিভিন্ন কলেজ থেকে এইচ.এস.সি পাশ করার পর ঢাবিতে খ শাখায় ভর্তি পরীক্ষা দেন রুণা,উদ্ভব,সুমন ও হাসিনুর। শুধু ঢাবিতে পড়বে এমন ইচ্ছেই তাদের এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে।ইচ্ছে শক্তি আর মেধা বাদে উল্লেখিত চার শিক্ষার্থীর ঢাবিতে পড়ার মতো না ছিলো অর্থনৈতীক সামর্থ্য, না ছিলো পারিবারিক সমর্থন।

জীবনের নানা ঘাত প্রতিঘাত সহ্য করে বীরগঞ্জের এই চার মেধাবি মুখ ঢাবি খ শাখায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মোটামোটি ভালো ফল নিয়ে তারা ভর্তির সু্যোগ পান। ভর্তির সুযোগের খবর এই চার মেধাবির জীবনে যতটুকু না আনন্দ বয়ে এনেছিলো তার থেকে বেশি এনেছিলো দুশ্চিন্তা। ভর্তি হতে টাকা লাগবে অনেক ।

এত টাকা তারা পাবে কোথায়? এগিয়ে আসে বিভিন্ন গণ মাধ্যম,তাদের খবর প্রকাশ করে বেশ কিছু মাধ্যমে। এই খবরগুলো নজরে আসে বীরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের। তিনি বীরগঞ্জ-কাহারোল আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালের সহায়তা কামনা করেন।

পরিশেষে বীরগঞ্জ উপজেলা প্রসাশন ও সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এর যৌথ উদ্দ্যগে সোমবার (১৬-১০-১৭) বিকেল চারটা বেজে এক ঘরোয়া সভার মাধ্যমে, বীরগঞ্জ উপজেলা প্রসাশনের সভা কক্ষে এই চার মেধাবির হাতে নগত বিশ হাজার করে টাকা সহায়তা দান করেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।

উক্ত সভায় বীরগঞ্জ ইউএনও মোহাম্মদ আলম হোসেন ও বীরগঞ্জ-কাহারোল আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ভর্তি বাবদ যে টাকা সহায়তা দেওয়া হয়েছ এটা সাময়ীক। তোমরা যেন শিক্ষা জীবনটাও স্বচ্ছলতা নিয়ে কাটাতে পারো সে বিষিয়টাও আমরা দেখবো। সর্বাত্নক সহযোগীতা থাকবে তোমাদের জন্যে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত