শাহরুখের সঙ্গে নতুন জার্নি শুরু করলেন ক্যাটরিনা

Share

‘জব তক হ্যায় জান’-এ ম্যাজিক তৈরি করেছিলেন তাঁরা। ফের একবার সেই লক্ষ্যে যাত্রা শুরু। তাঁরা অর্থাত্ শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফ। পরিচালক আনন্দ এল রাইয়ের পরের ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা।

গত কয়েক মাস ধরে আনন্দের ছবির শুটিং করছেন শাহরুখ। শুক্রবার সেটে যোগ দিলেন ক্যাটরিনাও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন নায়িকা। এতদিন সলমন খানের সঙ্গে বিদেশে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং করছিলেন। দেশে ফিরে যোগ দিলেন নতুন ইউনিটে।

ক্যাটরিনা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম দিনের শুটিং। সঙ্গে আনন্দ এল রাই এবং শাহরুখ। পাঁচ বছর পর শাহরুখের সঙ্গে শুট করছি। খুব এক্সাইটেড।…’ এই প্রথম বামনের চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে। এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে শাহরুখের পাশে দেখা যাবে অনুষ্কা শর্মাকেও।

সূত্র: আনন্দবাজার

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত