ঝাড়বাড়ী কলেজের দুই শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছেন

Share

নাজমুল হাসান সাগর: বীরগঞ্জের ঝাড়বাড়ী কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার দুই ছাত্রের চান্স হয়েছে। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরে যোগাযোগ করা হয় ঝারবাড়ী কলেজে।

সেখানে গিয়ে জানা যায়, এবার ঝারবাড়ী কলেজ থেকে মোট দুই জন শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছেন। একজন মানবিক বিভাগ থেকে জিপিএ পাঁচ পাওয়া রুনা অন্যজন উদ্ভপ পাল। উল্লেখ্য উদ্ভপ পালের এইচ.এস.সি তে জিপিএ পাঁচ ছিলো না । ভর্তি পরীক্ষার মেধার ক্রমিক অনুসারে রুনার স্থান ১৭৫৪ আর উদ্ভবের স্থান ২১১৩ তম।

কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইন জানান, আমাদের মতো ছোট ও মফস্বল কলেজ থেকে এমন সাফল্য গৌরব ও আনন্দের। আমরা আমাদের মতো চেষ্টা করি বরাবর আমাদের ছেলে মেয়েরা যেন সব সময় ভালো কিছু করতে পারে এবং ভালো যায়গায় পৌছুতে পারে।যারা ঢাবিতে চান্স পেয়েছে তারা আমাদের কলেজ ও এলাকার জন্যে গৌরবের । তারা যেন আরও ভালো করতে পারে সেই কামনাই রইলো।

উল্লেখ্য এবারের ফল বিপর্যয়ের মধ্যে পরিসংখ্যান অনুযায়ী সমস্ত বীড়গঞ্জ উপজেলায় ঝারবাড়ী কলেজের ফলাফল সব থেকে ভালো ছিলো এবং ঢাবিতে দুই জন চান্স পাওয়ার মাধ্যমে এটা আরেকবার প্রমাণিত হলো।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত