সন্ত্রাস মুক্ত ইউনিয়নের লক্ষ্যে কমিউনিটি পুলিশ গঠিত

Share

নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেল ৫টার দিকে ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি গঠন করা হয় । উক্ত পদক্ষেপ সফল করার জন্য এগিয়ে আসে সর্বস্তরের মানুষ । অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার এসআই মহোদয় মোঃ সাইদুল ইসলাম ।

কমিনিউটি পুলিশ কমিটিতে প্রত্যেক ইউনিয়ন থেকে সদস্য নেওয়া হয় । অপরাধ মুক্ত এবং স্বাধীন জীবনযাপনের জন্য এ কমিটি গঠন করা হয় ।

সরজমিনে গিয়ে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নকে অপরাধ মুক্ত করার জন্য সর্বস্তরের মানুষজন থেকে মতামত নেওয়া হয় । এসময় সকলেই নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করেন এবং উক্ত কমিটির পদক্ষেপ সফলে সকলে সহযোগিতা করার আশ্বাস দেয় ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং শতগ্রামের কমিনিউটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । তিনি বলেন, ”বর্তমান সময়ে মাদকের উপদ্রব এমনি মদ খেয়ে কিছু লোককে বাজারে মাতলামি করতেও দেখা যায় । বাল্যবিবাহের মত বড় অপরাধ এখনো রয়েই গেছে । এসব বন্ধ করতে কমিনিউটি পুলিশ এগিয়ে আসবে এবং সকলের সহযোগিতা একান্তই কাম্য ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত