ঝাড়বাড়ী হাই স্কুলে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে পাঠদান

Share

নিজস্ব প্রতিবেদক: বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে পাঠদান।শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয় এই পাঠদান কার্যক্রম।

খোজ নিয়ে জানা যায়, স্মরণ কালের ভয়াবহ বন্যার সময় উক্ত স্কুলটিতে খোলা হয়েছিলো বানভাসি মানুষদের জন্যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। সে সময় প্রায় এক সপ্তাহের মতো বন্ধ বন্ধ ছিলো উক্ত বিদ্যালয়ের সকল প্রকার দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম।সেই সময়ের ক্ষতি পুষিয়ে নেবার জন্যে সাপ্তাহিক ছুটির দিনেও চলছে পাঠদান কার্যক্রম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিনে পাঠদান হলেও বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বরাবরের মতোই। ছুটির দিন বলে উপস্থিতর কমতি নেই।

সামনে বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর ও এস,এস,সি পরীক্ষার্থীসহ সবার পড়া শোনায় যে বিঘ্ন হয়েছে সেই ক্ষতিটা পূরণ করার লক্ষ্যেই সাপ্তাহিক ছুটির দিনেও এই পাঠদান কর্মসুচীর ব্যবস্থা নেওয়া হয়েছে ।এমনটাই জানান ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসমী আল বারী।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত