ভাগ্যান্নষণে গিয়ে ওমান থেকে লাশ হয়ে ফিরলো আনোয়ার

Share

জাকির হোসেন: দিনাজপুর জেলার অর্ন্তগত বীরগঞ্জ উপজেলাধীন ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জ্জুনাহার নিবাসী ইউসুফ আলীর পুত্র আনোয়ার হোসেন (৩৯) এর লাশ আজ বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারে স্ত্রী রেহানা বেগমের নিকট থেকে জানা যায় আনোয়ার হোসেন গত তিন মাস পূর্বে একই গ্রামের আব্দুল সামাদের ছেলে আয়নাল হক এর মাধ্যমে ওমানে যায়।

ভিসা জটিলতার কারনে ওমান ইমিগ্রেশন তাকে দেশে ফেরত পাঠায়। একমাস পর পুনরায় তাকে আবারো ওমান নিয়ে যাওয়া হয়- একই কারনে তাকে আবারো দেশে ফেরত পাঠানো হয়।

গত ০৪/০৮/২০১৭ইং তারিখে পুনরায় আনোয়ার হোসেনকে ওমানে পাড়ি জমায় কিন্তু; দূঃভাগ্য তার পিছু ছাড়ে না। কাজের সন্ধানে আনোয়ার ওমানে পাড়ি জমালেও প্রতাশিত কাজ সে পায় না। প্রত্যাশিত কাজ না পাওয়ায় মিডিয়া আয়নালের সাথে কথা কাটাকাটি হয়।

গত ০২/০৯/২০১৭ইং, রোজ শনিবার রাত্রি আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় মিডিয়া আয়নালের মোবাইল ফোনে আনোয়ার স্ত্রীকে জানানো হয় তার স্বামী হার্ট এটাকে মারা গিয়েছে। এদিকে স্ত্রী ও মায়ের দাবী, আনোয়ারকে মেরে ফেলা হয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত