ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া শ্রমিক লীগ নেতা তুফান রিমান্ডে

Share

বগুড়ায় তরুণী ধর্ষণ এবং শালিশের নামে মা মেয়েকে ন্যাড়া করায় জড়িত আরো তিনজন ধরা পড়েছে সাভারে। রবিবার রাতে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে প্রধান আসামি তুফানের স্ত্রী আশা সরকার, জিতু এবং মুন্না।

এর আগে রবিবার এ মামলায় তিনজনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। শ্রমিক লীগ থেকে বহিস্কার করা হয়েছে প্রধান আসামি তুফান সরকারকে। এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়ের চিকিৎসা চলছে পুলিশী নিরাপত্তায়।

ভালো কলেজে ভর্তি ও চাকরির প্রলোভন দেখিয়ে এসএসসি পাশ করা এক তরুণীকে ধর্ষণের পর শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান তার স্ত্রী, শাশুড়ি ও অন্যান্য সহযোগীদের প্ররোচনায় মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত