দিনাজপুরে চিরিরবন্দরে ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইট ভাটায় মোবাইল কোর্ট জরিমানা ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চিরিরবন্দর উপজেলা শাখা

৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় চিরিরবন্দর উপজেলা চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ও বিক্ষোভ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশ দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক, চিরিরবন্দর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ্ বলেন, আমরা সরকারের নিয়ম মেনে ইট ভাটা তৈরি করেছি আমাদের লাইসেন্স দেয়া হয়োছিল। কিন্তু হঠাৎ করে সরকার লাইসেন্স নবায়ন দিতে ঝামেলা করেছে। আবার হাইকোর্ট থেকে লাইসেন্স না থাকা ইট ভাটা গুলো গুড়িয়ে দিচ্ছে আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই দ্রুত সরকার অটো ইট ভাটা মত আমাদের কেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দিয়েছে আমাদের ঝিকঝাক ভাটা গুলোকেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দ্রুত সময়ের মধ্যে সরকার দিবে এটায় আমাদের দাবি।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও ইট ভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন শাহ্।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত