দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে ৩দিনব্যপী বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্পসম্পন্ন

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে ৩দিনব্যপী বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্পসম্পন্ন
Share
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় ও পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে ২-৪ মার্চ/২০২৫ইং ৩ দিনব্যপী দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখে মাঠ পর্যায়ে বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিশেষ চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে তৃনমূল পর্যায়ের ১০১ জন দরিদ্র অসহায় প্রবীন ব্যাক্তিদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানের মাধ্যমে ছানি রোগী নির্বাচন সম্পন্ন করা হয়।
পরবর্তীতে নির্বাচিত ১৫ জন রোগীর ব্যবস্থা পত্রের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। রোগীদের ছানি অপারেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিষেশজ্ঞ সার্জন ডাঃ আশরাফুল খালেদ সাগর। অপারেশন পরবর্তী রোগীদের হাসপাতাল হতে ছাড়পত্র গ্রহনের সময় বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুরের চিকিৎসক এবং পল্লীশ্রী’র ও সাধারন কমিটির সদস্য ডাঃ ইলিয়াস আলী খান এডিন, গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুরের একান্টউস অফিসার হাছানুজ্জামান খন্দকার ও সিনিয়র আউট রিচ অরগাইনাজার মোঃ হামিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রী সংগঠনের নির্বাহী পরিচালক শামিম আরা বেগম, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফাকামাল, এইচআর ইনচার্জ শামীমা পপি। ক্যাম্প বাস্তবায়নে দায়িত্ব পালন করেন সমৃিদ্ধ কর্মসূচীর উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ রেজাউল করিম এবং স্বাস্থ্য কর্মকতা আদিবা শারমিন। ক্যাম্পটি পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করে গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল, দিনাজপুর।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত