দিনাজপুরের বীরগঞ্জে বহুল আলোচিত তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি রাকিব হোসেন(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী -২০২৫ ) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলী এলাকা থেকে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

রাকিব হোসেন উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর দক্ষিণ রাজবাড়ী গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছর প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ডেকে গোলাপগঞ্জ রোডস্থ ইমরান নামে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন প্রেমিক ও তার বন্ধুরা। এ ব্যাপারে ৩ জনকে আসামী করে বীরগঞ্জ থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ০৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বড় বোন। যাহার মামলা নং -১২,তাং- ১২/০৬/২৪।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রাকিব হোসেন কে গ্রেফতার করা হয়। এই মামলার পর আসামিরা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত