হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পৌর শহরের বিজয় চত্বরে আলু ফেলে কৃষকরা বিক্ষোভ করছেন।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণের হিমাগারভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পৌর শহরের বিজয় চত্বরে এ সমাবেশ করেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে চলে গেলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

ক্ষুব্ধ কৃষকেরা জানান, আগে প্রতি বস্তা আলুর ভাড়া ছিল ৩০০-৩৫০ টাকা, কিন্তু এখন হিমাগার মালিকরা প্রতি কেজিতে ৮ টাকা হারে ভাড়া নির্ধারণ করেছেন, ফলে এক বস্তার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকার বেশি। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তাঁরা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। সাত দিনের মধ্যে এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন কৃষকেরা।

তাঁদের এই কর্মসূচির সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জেমিয়ন রায় একাত্মতা ঘোষণা করেন। তারা বলেন, এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি আমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। যদি অবিলম্বে ভাড়া কমানো না হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে আরও বড় কর্মসূচির ডাক দেওয়া হবে।

আলুচাষি ও বীরগঞ্জ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক হরসুন্দর বর্মণ বলেন, চলতি মৌসুমে আলু চাষে বেশি খরচ পড়েছে। আলুর আবাদ বেশি হওয়ায় হিমাগার মালিকেরা দুরভিসন্ধি করছেন। এর প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আলুচাষি ও ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বলেন, হিমাগার ভাড়া কমানোর বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়টি কেন্দ্রীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে। তা না হলে আমরা স্থানীয়ভাবে হিমাগার মালিক, চাষী ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় করে সমাধানের আশ্বাস দেন।

শাহী হিমাগার লিঃ (৪) শীতলাই এর ম্যানেজার আরজু রহমান হিরু বলেন, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নির্দেশে এবার প্রতি কেজি ৮ টাকা করা হয়েছে। গত বছর ৭ টাকা প্রতি কেজি আলু নির্ধারণ ছিল। বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি যেমন বিদ্যুৎ, শ্রমিক লেবারসহ সব কিছুরই দাম বেশি।আন্দোলনকারীরা বলছেন আমরা নাকি প্রতি কেজি দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছি। কিন্তু আমরা গত বছর ৭ টাকা এ বছর ৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত