দিনাজপুর সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১

Share

নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান-এর নেতৃত্বে একটি অভিজানিক দল।গোপন সংবাদের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারী’২০২৫ বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুনাইচ কাকিলাদিঘী গ্রামের মোঃ আইনুল ইসলাম এর ঘর তল্লাশি করে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেন্সিডিল উদ্ধারের সময় আইনুল ইসলামের স্ত্রী মোছাঃ আরমন বেগম (৪৫)-কে আটক করা হয়েছে।

অপরদিকে আইনুল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০) অভিযানের খবর টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ আরিফুল ইসলামের ঘর তল্লাশি করে তার ঘর থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ২ ঘর তল্লাশি করে মোট ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা দেখিয়ে ২ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণির ১৪ (খ) ৪১ ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত