প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তি।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ভারত পাচারকালে প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ ও থানা পুলিশ।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লেঃ মো. সাইফুল্লাহ নাঈম ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ র‌্যাব-১৩ ও থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে জনৈক মো. খোরশেদ আলম (৫০) এর বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী এর ছেলে মো. আক্কাছ আলী (৫২) কে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে, ওই বসতবাড়ির দক্ষিণ দিকের লাউ গাছের মাচার নিচে প্রায় ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ, যাহার মধ্যে একটি সরস্বতী ও লক্ষ্মী মূর্তিসহ মোট ১৩ টি ছোটমুর্তি খোদাই করা আছে এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সাথে জড়িত অপর এক আসামী পলাতক রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একটি মামলার রুজু করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অপরজনকে আটক করার চেষ্টা চলছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে প্রত্নতত্ত্ব বিভাগে মূর্তিটি জমা প্রদানের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত