দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরন আহত ৪

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরন আহত ৪
Share

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে আওয়ামীলীগ লিফলেট বিতরণ করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরনে আহত ৪।

দিনাজপুরের ফুলবাড়ীতে রহষ্যজনক ভাবে ককটেল নিক্ষেপে বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্নু সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নূরনবী বকুল গুরুতর আহত হয়।

গতকাল মঙ্গলবার সন্ধা ৭টায় বিএনপি একটি বিক্ষোভ মিছেলের সামনে পরপর দুটি ককটেল কে বা কাহারা নিক্ষেপ করে। ২টি বিস্ফোরণ হলেও বাকি ২টি অক্ষত অবস্থায় পড়ে থাকে। ককটেল নিক্ষেপর প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ডেকেছে যুবদল।

আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিক দির্ঘ তিন যুগপর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণে ব্যাপক আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর থেকে কয়েকদফা ক্ষমতার পরিবর্তন ঘটলেও কোন রাজনৈতিক কর্মসূচিতে ককটেল নিক্ষেপর ঘটনা ঘটেনি, দীর্ঘদিন পর রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিষ্ফ্রোনের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনে।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে অতিদ্রুত মুল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত