১০৪ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটির যাত্রা শুরু

Share

লোক প্রশাসন বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী এ.এস.এম সায়েমকে সভাপতি ও ইতিহাস বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করে আগামী ১বছরের জন্য ১০৪সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২১ শে ফেব্রুয়ারী মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পার্পণের মাধ্যমে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করে। নতুন কমিটি ঘোষণা করেন গত কমিটির সাধারণ সম্পাদক রোহিত রায় সঞ্জু।

নতুন কমিটির সভাপতি এ.এস.এম সায়েম বলেন, জেলা সমিতিকে উজ্জীবিত করার পিছনে ৪৬,৪৭,৪৮ তম আবর্তনের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি এসময় সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান বলেন, সকলকে সাথে নিয়ে জেলা ছাত্রকল্যাণ সমিতিকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীরা নানাধরণের কল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে। সংগঠনটি প্রতিবছর দিনাজপুর জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন থেকে শুরু করে ভর্তি বিষয়ে সকল ধরনের তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকেন। এছাড়া নানা ধরনের সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মধ্য মেলবন্ধন নির্মাণ করেছে এই সংগঠনটি।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত