হাবিপ্রবিতে ব্যাবসায়শিক্ষা অনুষদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Share

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাবসায় শিক্ষা অনুষদের পক্ষ হতে ২০২০শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়। ২৯ই জানুয়ারি বুধবার সকাল দশ ঘটিকা থেকে অডিটোরিয়াম-২ এ নবীনবরণ ও অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জনাব প্রফেসর ড. বিধানচন্দ্র হালদার।

বিজনেস স্টাডিজ অনুষদের সম্মানিত ডীন মহোদয় জনাব প্রফেসর কুতুবউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিভাগীয় চেয়ারম্যান গণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে ফ্যাকাল্টির অন্যান্য শিক্ষকগণের উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থী বান্ধব অনুকূল পরিবেশ রক্ষায় সবাইকে আহ্বান জানান। নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লব হোসেন রাঙ্গা,মুরসালিন বাপ্পী,মারুফ হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাইনউদ্দীন রাসেল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত