বীরগঞ্জের দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১২ বিঘা জমির ধান

Share

দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে কৃষকের ১২ বিঘা জমির ধান। এতে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক শাহিনুর রহমান পাঠান।

বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী সরকার পাড়া গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহিনুর রহমান পাঠান জানান, মাঠ হতে ধান কেটে নিয়ে এসে বাড়ির সামনে পালা করে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা ধানের পালায় আগুন ধরিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, খড়সহ ৮ বিঘা জমির ৩৪ জাতের এবং ৪ বিঘা জমির উচ্চ ফলনশীন জাতের ধান ছিল। অগ্নিকাণ্ডে বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য খাদিমুল ইসলাম জানান, প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে উপজেলা সদর হতে ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

বীরগঞ্জ ফায়ার স্টেশন লিডার আতাউর রহমান জানান, কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ধান পুড়ে গেছে। কিছু ধান রক্ষা করা সম্ভব হয়েছে যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হতে পারে।

সূত্র: যুগান্তর।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে ভুট্টা ক্ষেতে যুবকের মরদেহ উদ্ধারে রহস্য ঘনীভূত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের...

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র...

বীরগঞ্জ ইউএনও’র নাম ভাঙ্গিয়ে ভয়াবহ প্রতারণার চেষ্টা!

বীরগঞ্জ উপজেলা নির্বাহীর নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল কলের মাধ্যমে ভয়াবহ...

খানসামায় ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

স্টাফ রিপোর্টার দিনাজপুরের খানসামা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত